Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদারীপুরের শিবচরে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Bangla FMbyBangla FM
১০:২৪ am ০৭, ফেব্রুয়ারী ২০২৫
in অন্যান্য
A A
0

মীর ইমরান মাদারীপুরঃ

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১০ ঘন্টার পর  মিজান গাজী(২০) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শিবচর পুলিশ।

শুক্রবার (৭ ফ্রেব্রুয়ারি )সকালে  শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড় সংলগ্ন আকন কান্দি এলাকায় একটি ইটের ভাটার পাশের ভুট্টা ক্ষেতের পাশে স্থানীয়রা  গালাকাটা অবস্থায় দেখতে পায়।

এর পর স্থানীয়রা শিবচর থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে শিবচর থানা পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের লাবলু গাজীর ছেলে ভ্যানচালক মিজান গাজী গত রাতে পাঁচ্চর থেকে ভাড়ায় কাদিরপুরের রাত আটটায় অবস্থান করে বলে জানান তার পরিবার।

বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় ভ্যানচালক যুবক মিজান গাজী। এরপর আর বাড়ি ফিরে যায়নি। শুক্রবার সকালে কাদিরপুরের একটি ইট ভাটার পাশের ভুট্টা ক্ষেতে ভ্যানচালক মিজান গাজীর লাশ দেখতে পায় এলাকাবাসী পরে মরদেহটি স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় মরদেহের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে জখম রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাত আটটার দিকে যাত্রী নিয়ে কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়ার পর নিখোঁজ থাকে। মিজানের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এর পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে কাদিরপুর ইউনিয়নের ভুট্টা ক্ষেতের মধ্যে গলাকাটা অবস্থায় মিজানের লাশ দেখতে পায় এলাকাবাসী। 

নিহতের মা মলিনা বেগম বলেন,’আমার ছেলেটা ভ্যান চালায়। সন্ধ্যার পরে যাত্রী নিয়া কাঁঠালবাড়ী যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আইলো না আমার ছেলে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রতন শেখ জানান,’খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: Featured
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম