Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাটে জননী প্রকল্পের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা

Tanazzina TaniabyTanazzina Tania
৫:৫০ pm ১৬, সেপ্টেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
লালমনিরহাট প্রতিনিধি, মোঃ আব্দুল লতিফ মৃধা :
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ফেডারেশনের হল রুমে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জননী প্রকল্পের উদ্যোগে “বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় ক্লাবের সামাজিক দায়িত্ব ও করণীয়” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় স্থানীয় পর্যায়ের কিশোর-কিশোরীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এতে প্রায় অর্ধশত কিশোরী- কিশোর উপস্থিত হয়ে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত ও অভিজ্ঞতা শেয়ার করে। তারা বাল্যবিয়ে সমাজের ক্ষতিকর দিক, শিক্ষাজীবন ও ভবিষ্যৎ জীবনে এর প্রভাব এবং পরিবার ও সমাজের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করে।
কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্গাপুর ফেডারেশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান।
ওরিয়েন্টেশনে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন জননী প্রকল্প আদিতমারী, লালমনিরহাটের অফিসার (গভর্নমেন্ট রিলেশন) মোঃ নজরুল ইসলাম। ফ্যাসিলিটেটর হিসেবে সহযোগিতা করেন মোঃ আব্দুল লতিফ মৃধা।
বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে পরিবার, সমাজ এবং স্থানীয় ক্লাবগুলোকে একসাথে কাজ করতে হবে। কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের দায়িত্বশীল আচরণই পারে বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে।
কর্মশালায় আরও জানানো হয়, স্থানীয় ক্লাবগুলো নিয়মিত প্রচার-প্রচারণা, সচেতনতামূলক সভা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে কিশোর-কিশোরীরা বাল্যবিয়ের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন হয়ে নিজেরাই পরিবর্তনের দূত হয়ে উঠতে পারে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম