বিসিবি নির্বাচনের বাকি সময় মাত্র ২০ দিন। প্রধান নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। বিসিবি পরিচালনা পর্ষদের ১ সেপ্টেম্বরের সভাতেও এই দিন নির্ধারণ করা হয়েছিল।
বিসিবি ২ সেপ্টেম্বর তিনটি ক্যাটেগরিতে কাউন্সিলরের নাম চেয়ে চিঠি ইস্যু করেছে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কাউন্সিলরের নাম পাঠানোর শেষ সময়। প্রাথমিক কাউন্সিলর তালিকা প্রকাশ হবে ২০ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর দুপুর ১টা পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে এবং বিকেল সাড়ে ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ:
- ২২–২৩ সেপ্টেম্বর: মনোনয়নপত্র বিক্রি
- ২৫ সেপ্টেম্বর: মনোনয়নপত্র জমাদান
- ২৬ সেপ্টেম্বর: বৈধ প্রার্থী তালিকা প্রকাশ
- ২৭ সেপ্টেম্বর: আপিল ও শুনানি
- ২৮ সেপ্টেম্বর: মনোনয়নপত্র প্রত্যাহার
- ৪ অক্টোবর: নির্বাচন ও প্রাথমিক ফল প্রকাশ
- ৫ অক্টোবর: আনুষ্ঠানিক ফল ঘোষণা

