Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৫৮ হাজার ছাড়াল

Bangla FMbyBangla FM
২:৫৫ am ১৮, জুলাই ২০২৫
in বিশ্ব
A A
0

আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৬৭ জন। এ নিয়ে চলমান সংঘর্ষে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৭৭ জনে এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা খোলা রাস্তায় পড়ে আছেন। সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না, ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে আরও ২৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এই ধরনের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৭৭ জনে পৌঁছেছে, আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৬৬৬ জন।

চলতি বছরের জানুয়ারিতে ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ১৮ মার্চ সেই চুক্তি ভেঙে গাজায় নতুন করে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরাইল। নতুন অভিযানে এখন পর্যন্ত ৭ হাজার ৮৪৩ জন নিহত এবং ২৭ হাজার ৯২২ জন আহত হয়েছেন।

গাজার বিভিন্ন এলাকায় এখনো বিদ্যুৎ, পানি এবং ওষুধের সংকট চরম আকার ধারণ করেছে। মানবিক সহায়তা ব্যাহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম