Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনজীরের যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ

Bangla FMbyBangla FM
৫:০০ pm ১৪, জুলাই ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা তার সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে অবস্থিত বেনজীরের দুটি স্থাবর সম্পত্তি, যার প্রতিটির মূল্য ২ লাখ ১৫ হাজার ডলার, ক্রোক করা হয়েছে। 

পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা তার নামে খোলা মোট চারটি ব্যাংক হিসাবও ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে আবেদনটি দাখিল করেন। আবেদনে বলা হয়, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

 তিনি পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে এসব সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে নিজের ও স্বজনদের নামে থাকা সম্পদ গোপনে হস্তান্তরের চেষ্টা করছেন। 

ফলে রাষ্ট্রের পক্ষে এসব সম্পদ বাজেয়াপ্তের সম্ভাবনা ক্ষুণ্ন হতে পারে। তাই মামলার চার্জশিট দাখিলের আগেই সংশ্লিষ্ট সম্পদ জব্দ করা জরুরি বলে উল্লেখ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম