Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এসএসসি পরীক্ষার ফলাফলে সিংগাইরে শীর্ষে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়

Bangla FMbyBangla FM
৩:৫১ pm ১৩, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:

মানিকগঞ্জ সিংগাইর উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। এবার এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৯৫ জন অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদ্যালয়টি উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করায় বিদ্যালয় প্রাঙ্গণে বইছে আনন্দের বন্যা ।


সূত্রে জানাগেছে, এ বছর শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মোট ৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৮৭ জনই কৃতকার্য হয়েছে এবং পাসের হার ৯১.৫৮ %। উল্লেখযোগ্য বিষয় হলো এর মধ্যে ২ টি গোল্ডেনসহ মোট ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়ের গৌরব আরও বাড়িয়ে দিয়েছে । এই অসাধারণ ফলাফলের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা সারা বছর ধরে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করেছি। শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়ই আমাদের এই অর্জন এনে দিয়েছে। তিনি আরো বলেন, আমরা এই সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর এবং এটি আগামীতে আমাদের আরও ভালো ফল করার জন্য উৎসাহ জোগাবে।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া বলেন, যে স্কুলের এক সময় কোন নাম ছিল না সেই স্কুলের এমন সাফল্যে অত্যন্ত গর্বিত। প্রধান শিক্ষক এবং তার টিমের অক্লান্ত পরিশ্রম সত্যিই প্রশংসার দাবিদার । আমরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম