Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল-আমেরিকা হতভম্ব

Bangla FMbyBangla FM
৮:১৪ am ১০, জুলাই ২০২৫
in অন্যান্য
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বড় পরিসরের বিমান হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত সামরিক বাহিনী নিজেদের তৈরি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে, যা ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে। 

এসব প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে, হামলায় অংশ নেওয়া অনেক ইসরায়েলি যুদ্ধবিমান পালিয়ে যেতে বাধ্য হয়।

ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, হুথি বাহিনী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মাধ্যমে ইসরায়েলি বিমান প্রতিহত করে, যার ফলে ইসরায়েলি কৌশলবিদদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলি জেটগুলো ইয়েমেনের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে, ইয়েমেনের স্বনির্ভরভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলাবর্ষণ শুরু করে। ফলে বহু যুদ্ধবিমান মাঝপথ থেকেই পিছু হটে।

ফিলিস্তিনের পক্ষে লড়াইয়ের ঘোষণা দেওয়া হুথিরা সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার দখলীকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তারা বলছে, যতক্ষণ না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়, ততক্ষণ তাদের প্রতিরোধ চলবে।

এছাড়া, ইয়েমেনি জলসীমা হয়ে ইসরায়েলের স্বার্থে চলাচলকারী জাহাজগুলোকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। এর মাধ্যমে হুথিরা লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীর বাণিজ্যিক নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

ফলে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর ও বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়ে। এ পরিস্থিতির জবাবে ইসরায়েল হুদেইদা বন্দর, রাস ইসা এবং একটি বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলা চালায়। তবে হামলাকারী যুদ্ধবিমানগুলোকেও মুখোমুখি হতে হয় ইয়েমেনি আকাশ প্রতিরক্ষার কড়া প্রতিরোধের।

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, হুথিরা গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে নিজেদের অস্ত্র উৎপাদন করে আসছে এবং তারা অনেকখানিই প্রযুক্তিগতভাবে স্বনির্ভর।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের এই প্রতিরোধ ক্ষমতা শুধু ইসরায়েল নয়, বরং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক বলয়ের জন্যও একটি নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

এই প্রতিরক্ষা সক্ষমতা সামরিক ব্যবস্থার বাইরে গিয়ে পশ্চিম এশিয়ার রাজনৈতিক ও কৌশলগত ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ‘প্রতিরোধ অক্ষ’ নামে পরিচিত গোষ্ঠীগুলো যে এখনো অনেক কৌশলগত ‘তাস’ ধরে রেখেছে—ইয়েমেনের সাম্প্রতিক অভিযানে তার ইঙ্গিত স্পষ্ট।

Tags: ইয়েমেন ইসরায়েল-আমেরিকা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম