Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে মাদক ও মোবাইল আসক্তি রোধে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

Bangla FMbyBangla FM
১০:৩২ am ০৮, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0
oplus_0

oplus_0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রসম্মানায়ক মোঃ রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. আলাউদ্দিন এবং উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোঃ খোকন সরদার। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলু, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিক আল মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট:

  • ৭০টি ফুটবল
  • ১০টি ভলিবল
  • ১০ সেট ক্রিকেট সামগ্রী
  • ১০টি ক্যারম বোর্ড সেট
  • ১০ সেট দাবা বোর্ড বিতরণ করা হয়।

ইউএনও মোঃ আলী সুজা বলেন, “যেসব শিক্ষার্থী ও যুবসমাজ নিয়মিত ক্রীড়া চর্চায় অংশগ্রহণ করে, তারা কখনো মাদকাসক্ত হয় না। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলক বেশি। তাই শিক্ষার্থীদের মাঠমুখী করতে হবে, মোবাইল ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও সমাজসেবীদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।”

তিনি রাজনৈতিক নেতা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের আহ্বান জানান—সবার সম্মিলিত প্রচেষ্টায় উজিরপুরকে একটি মাদকমুক্ত, সুস্থ ও কর্মক্ষম শিক্ষার্থী সমাজ উপহার দিতে।

প্রতিবেদন: মোঃ মাহফুজুর রহমান মাসুম

Tags: ক্রীড়া সামগ্রী বিতরণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম