Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জেলা প্রেসক্লাব পিরোজপুর এর পরিচিতি সভা,আলোচনা ও দু’আ অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
৩:৪৯ pm ০৭, জুলাই ২০২৫
in সংগঠন
A A
0

স্টাফ রিপোর্টার:

জেলা প্রেসক্লাব পিরোজপুর এর পরিচিতি সভা ও জুলাই গণ-অভ্যুত্থানে আহত-পঙ্গু ও শহীদদের স্মরণে জেলা প্রেসক্লাব পিরোজপুর এর আলোচনা ও দু’আ অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৫ জুলাই) পিরোজপুর সদর উপজেলার অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকির ও প্রচার সম্পাদক সাইদুল কবির বশির এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ আলাউদ্দিন ভূঞা জনি,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন জাহান,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সিভিল সার্জন মোঃ মতিউর রহমান,পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম,জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন,আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না জেলা প্রেসক্লাব পিরোজপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি এম ফায়জুল হক রাকিব প্রমুখ।

বক্তব্য রাখেন,জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সাধারন সম্পাদক এস এম আবু জাফর,সিঃসহ-সভাপতি এস এম সোহেল বিল্লাহ,সহ-সভাপতি এম সোহেল মাহামুদ,সহ-সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে জেলা প্রেসক্লাব পিরোজপুর এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও সবাইকে নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান,এবং তারা সবসময় ভালো কাজে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষাংশে জেলা প্রেসক্লাব পিরোজপুরের পক্ষ থেকে আহত জুলাই যোদ্ধা ফাইজুল ইসলাম সহ (০৩) তিন জনকে সম্মাননা স্মারক ও অতিথীবৃন্দদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য এম এ জলিল,এস এম আবু জাফর, মোঃ শাহীন ফকির, মেহমান হাসান,এম সোহেল মাহমুদ,এম এ নকিব নাছরুল্লাহ্, ফেরদৌস ওয়াহিদ(রাসেল), মাইনুল ইসলাম মামুন-কে সস্মাননা স্মারক প্রদান করা হয়।

সবশেষে জুলাই গণ-অভ্যুত্থানের আহত পঙ্গু ও শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা প্রেসক্লাব পিরোজপুর এর ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ খলিলুর রহমান।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সহ-সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও দপ্তর সম্পাদক এম এ নকিব নাসরুল্লাহ্।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম