Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকাকে এখন কৌশলগত বাণিজ্যসঙ্গী ভাবছে যুক্তরাষ্ট্র: কুগেলম্যান

Bangla FMbyBangla FM
১১:৪৫ am ০৬, জুলাই ২০২৫
in জাতীয়
A A
0

ওয়াশিংটন-ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের পর্যবেক্ষণে উঠে এসেছে বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশলগত মনোভাব। তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা জাতি গঠনে সম্পদ বরাদ্দে খুব বেশি আগ্রহী নয়। বরং ওয়াশিংটন এখন ঢাকার সঙ্গে সম্পর্ককে মূলত বাণিজ্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে দেখছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে হওয়া ফোনালাপের দিকে ইঙ্গিত করে কুগেলম্যান বলেন, উভয় দেশের সরকারি বিবরণ থেকেই স্পষ্ট, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অর্থনৈতিক অংশীদারত্ব ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি। কুগেলম্যানের মতে, যুক্তরাষ্ট্রের কাছে এই ‘নিরাপত্তা বৃদ্ধি’ মূলত চীনকে মোকাবেলার কৌশল। তবে বাংলাদেশের জন্য এই দুই উদ্দেশ্য—বাণিজ্য ও বৃহৎ শক্তির প্রতিযোগিতা—দুটি বড় চ্যালেঞ্জ। কারণ, যদি ঢাকার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি না হয়, তাহলে বাংলাদেশকে ৩৭ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে। কুগেলম্যান আরও মনে করেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জোটনিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ করে আসছে, যাতে শক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা যায়। সম্প্রতি অনুষ্ঠিত ইউনূস-রুবিও ফোনালাপ দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের সময়কালে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের দিকনির্দেশনা দিচ্ছে বলে মত কুগেলম্যানের। এর আগে বাইডেন প্রশাসনের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াকে কেন্দ্র করে মার্কিন কর্মকর্তারা উন্নয়ন ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত আগস্টে দেশে গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগের পর যে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়, তা এই সহায়তার লক্ষ্যবস্তু ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ফোনালাপ শেষে এক বিবৃতিতে জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এ বছরের এপ্রিলেই যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতির প্রেক্ষিতে অধ্যাপক ইউনূস জরুরি বৈঠক করে যুক্তরাষ্ট্রে শীর্ষ পর্যায়ের আলোচনায় অংশ নিয়েছিলেন। তখনই ৩৭ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি সামনে আসে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আশা করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে শুল্ক সমস্যার সমাধান সম্ভব হবে। এ বিষয়ে আগামী ৮ জুলাই যুক্তরাষ্ট্রে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Tags: ঢাকাকে এখন কৌশলগত বাণিজ্যসঙ্গী ভাবছে যুক্তরাষ্ট্র: কুগেলম্যান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম