Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কয়েকশত গাড়ির বহর নিয়ে ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থীর ব্যাপক গণসংযোগ

Bangla FMbyBangla FM
২:৩৩ pm ০৫, জুলাই ২০২৫
in অন্যান্য
A A
0

সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের রিক্সা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থনে সদরপুর ও চভদ্রাসন উপজেলায় ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত র‍্যালী, গণসংযোগে নেতৃত্ব প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালিউল্লাহ, চরভদ্রাসন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালাউদ্দিন, সদরপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক মুফতী মামুনুর রশীদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী আরাফাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতী আবু তালহা, আক্কাছ আলী মাস্টার সহ শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের নেতাকর্মীবৃন্দ ও মিডিয়াকর্মীবৃন্দ।

মাওলানা মিজানুর রহমান মোল্লার বাসভন ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার থেকে বালিয়াহাটি, চন্দ্রপাড়া, সদরপুর, বাবুরচর, পিয়াজখালী, আকোটেরচর, মনিকোঠা হয়ে চরভদ্রাসন উপজেলার বাজার, হাজীগঞ্জ, এম কে ডাঙ্গী হয়ে পুনরায় সদরপুর উপাজেলার চরবিষ্ণুপুর, ভাষাণচর, কৃষ্ণপুর সদরপুর উপজেলা সদর হয়ে আদমপুর, জাহানপুর, পুখুরিয়া হয়ে সর্বশেষ পুলিয়ায় এসে তার গনসংযোগ শেষ হয়।

শতাধিক মাইক্রোবাস, অর্ধ-শতাধিক মিনি ট্রাক, শতাধিক মোটর সাইকেল যোগে হাজার হাজার নেতাকর্মী গণসংযোগে অংশ নেন। শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে রাজপথ। নারায়ে তাকবীর- আল্লাহু আকবার, মুক্তির রাজপথ- ইসলামী খেলাফত, শান্তির মার্কা- রিক্সা মার্কা, মামুনুল হকের সালাম- বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিন, মিজান মোল্লার সালাম নিন- রিক্সা মার্কায় ভোট দিন, ইত্যাদি শ্লোগান ছিল।

গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সংসদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, আমরা এদেশের মানুষের মুক্তির জন্য ইসলামী খেলাফতের আহবান জানাচ্ছি। মুক্তির একমাত্র পথ ইসলাম আর এই ইসলামই দিতে পারে শান্তি। ন্যয় বিচার পেতে হলে ইসলামী শরীয়াহর আলোকে শাসনব্যবস্থা কায়েম করতে হবে। সেজন্য তিনি সকলকে আগামী নির্বাচনে ইসলামী দলের প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম