Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াত আমিরের হুঁশিয়ারি: ‘মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখা যাবে না’

Bangla FMbyBangla FM
৬:১৬ am ০৫, জুলাই ২০২৫
in রাজনীতি
A A
0

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনৈতিক আকাশে এখন কালো মেঘ জমেছে, তবে এই অন্ধকার বেশিদিন থাকবে না। ইনশাআল্লাহ, মুক্তির সূর্য একদিন ঠিকই উদিত হবে।

শনিবার (৫ জুলাই) সকালে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফেনী যাওয়ার পথে তিনি দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর, পদুয়া বাজার ও চৌদ্দগ্রামেও পথসভায় বক্তব্য রাখেন।

তিনি বলেন, “যে যুবকরা রক্ত দিয়ে দেশকে আমাদের হাতে আমানত করে গেছে, তাদের সেই রক্তের সঙ্গে আমরা কোনো বেঈমানি হতে দেব না। আগামী নির্বাচন যেন সুষ্ঠু হয়, তা নিশ্চিত করতে হবে। আমরা যেনতেন নির্বাচন চাই না।”

ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, “পুরাতন হোক বা নতুন—কোনো ফ্যাসিবাদকেই মেনে নেওয়া যাবে না। আগামীর লড়াইয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাআল্লাহ।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “রাজনীতির নামে এখন অনেক অপকর্ম হচ্ছে। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে সাবধান করে দিতে চাই—নিজেদের সংশোধন করুন, না হলে জনগণই আপনাদের সামলাবে।”

সভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, বরুড়া আসনে দলের মনোনীত প্রার্থী সফিকুল আলম হেলাল ও মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম