Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিকদের প্রশিক্ষণ ভাতা প্রদানে দুর্নীতির অভিযোগ

Bangla FMbyBangla FM
৯:৫১ am ০২, জুলাই ২০২৫
in অন্যান্য
A A
0

নীলফামারী প্রতিনিধি শাহজাহান আলী মনন:
দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিকদের প্রশিক্ষণ ভাতা প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী অংশগ্রহণের সম্মানী ভাতা ছাড়াও প্রশিক্ষণের সময় নাস্তা ও লাঞ্চ করানো হয়। কিন্তু এবারে বরাদ্দ থাকা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ খাদ্য পরিবেশন করেনি, ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং একদিন কর্মবিরতি পালন করা হয়।

কারখানা সূত্র জানায়, প্রতি বছর ‘ইন হাউজ ট্রেনিং’ এর জন্য ২০ লাখ টাকা বরাদ্দ থাকে। এবার ২৮টি সপের প্রায় ৬৫০ শ্রমিক প্রশিক্ষণে অংশ নেন। প্রত্যেককে মাত্র ৫০০ টাকা করে দেওয়া হয়েছে, তবে খাবারের জন্য বরাদ্দ অর্থ দেওয়া হয়নি।

একজন শ্রমিক শামীম বলেন, আগে প্রশিক্ষণ ভাতা ও খাবারের জন্য মোট এক হাজার টাকা পাওয়া যেত, কিন্তু এবার শুধু অর্ধেক টাকা দেওয়া হয়েছে এবং বাকিটা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ করেন।

অন্য শ্রমিকরা বলেন, একজনের প্রাপ্য অর্থ অন্যদের জন্য খরচ করা ঠিক নয়। কারখানা কর্তৃপক্ষের উচিত নিজস্ব তহবিল থেকে খরচ করা। যদি না হয়, তাহলে তারা আন্দোলনের পথে যাবে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক শাহ সুফি নুর মোহাম্মদ জানান, বরাদ্দের অর্ধেক অর্থ ইতোমধ্যে খরচ হয়েছে। বাকিটা দিয়ে সাড়ে ৬০০ শ্রমিককে ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। খাবারের জন্য জমা রাখা অর্থ দিয়ে সবাই মিলে একবার বড় আয়োজন করা হবে এবং এটি ভবিষ্যতে নিয়ম হিসেবে চালু থাকবে। ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে কেউ দ্বিমত রাখতে পারবেন না।

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম