Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচন সামনে, সব প্রস্তুতি সম্পন্ন:স্বরাষ্ট্র উপদেষ্টা

Bangla FMbyBangla FM
১:১৫ pm ১৪, জুন ২০২৫
in জাতীয়
A A
0

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শনিবার বিকেলে র‌্যাব-১ এর সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “যে সময়ে নির্বাচন হবে, সে সময়ের জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন, আমরা সেসব প্রস্তুতি সম্পন্ন করেছি। নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী প্রস্তুত রয়েছে।”

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “ছোটখাটো ঘটনা সব সময়ই ঘটে থাকে। আমাদের ৫৩ বছরের ইতিহাসেও এসব ঘটনা নতুন কিছু নয়। এমন ঘটনা ঘটে বলেই তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। যদি কোনো কিছুই না ঘটত, তাহলে তো পুলিশ বাহিনী রাখার প্রয়োজনই হতো না।”

তিনি আরও বলেন, “গত ১১ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এটি আপনারাও স্বীকার করছেন। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বোধ করছে।”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি অনুরোধ করবো—খণ্ডিতভাবে কোনো বক্তব্য বা তথ্য প্রচার করবেন না। কারণ অনেক সময় বিদেশি সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে এসব খণ্ডিত বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।”

স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যে স্পষ্ট, নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সরকার সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

Tags: নির্বাচন সামনেসব প্রস্তুতি সম্পন্ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম