Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে মাসব্যাপী হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

Bangla FMbyBangla FM
৬:৩৫ am ০৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মো. দিল, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ শহরের মতিলাল মাঠে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মাসব্যাপী হস্ত, বস্ত্র, কুটির শিল্প ও পণ্যমেলার। শুক্রবার (৭ জুন) বিকেল ৫টায় এ মেলার উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ।

এছাড়াও মেলায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজীব সরকার, সদস্য সচিব মো. রাহাত তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “পবিত্র ঈদুল আজহার আনন্দকে দীর্ঘস্থায়ী করতে এই মেলার আয়োজন করা হয়েছে। এটি কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং স্থানীয় শিল্পীদের তৈরি পণ্যের প্রচার ও প্রসারের সুযোগ সৃষ্টি করবে।”

তারা আরও বলেন, “শিল্পের বিকাশ ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। কুটির ও হস্তশিল্পীদের উৎসাহিত করতে এবং সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিল্পকে নতুন প্রাণ দিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মাসব্যাপী এই মেলায় রয়েছে দেশীয় হস্ত ও কুটির শিল্প পণ্যের স্টল, বস্ত্রপণ্যের প্রদর্শনী, স্থানীয় খাদ্যপণ্য, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিশুদের জন্য নানা বিনোদনমূলক আয়োজন। মেলাটির আয়োজন করেছে সামি এন্টারপ্রাইজ।

উদ্বোধনী দিনেই শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ চমক।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম