Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গরু কেলেঙ্কারি: বোয়ালমারীর সেই উপজেলা মৎস্য কর্মকর্তার বদলি

Bangla FMbyBangla FM
৩:৫২ pm ২৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

ফরিদপুর, জেলা প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে দরিদ্র জেলে-মৎস্যজীবীদের মাঝে গবাদিপশু বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগে বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার(২২ মে) সন্ধ্যায় জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, পত্রিকায় নিউজের কারনেই এ অবস্থা হলো। চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তাকে বোয়ালমারীতে অতিরিক্ত দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আর আমাকে মাগুরায় বদলি করা হয়েছে। ঈদের আগেই নতুন কর্মস্থল মাগুরায় যোগদান করতে হবে বলে তিনি জানান।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনকে মাগুরায় বদলি করা হয়েছে। গরু বিতরনে অনিয়মের অভিযোগ সম্পর্কে পত্রিকা ও বিভিন্নভাবে জানতে পেরেছি। কিন্তু এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য : গত বুধবার (১৪ মে) দুপুরে বোয়ালমারী উপজেলার স্বীকৃত ৭৫ মৎস্যজীবীর হাতে একটি করে বকনা বাছুর তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। অসহায় জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থান নিশ্চিতে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ- উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের মাঝে এই গবাদিপশু বিতরণ করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই গবাদি পশু বিতরণ কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। গো-ছানা বিতরণে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, দূর্নীতি ও স্বজন প্রীতি,ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে এর কঠোর সমালোচনা করেন স্থানীয় সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম