Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমানীনগরে বন্ধুমহলের সহযোগিতায় নতুন ঘর পেলেন নিরারণ

Bangla FMbyBangla FM
১:৫৯ pm ২১, মে ২০২৫
in সারাদেশ
A A
0

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সহজ-সরল জীবন যাপনকারী নিরারণ দাসের জীবনে নতুন আশার আলো জ্বালাল ওসমানীনগরের ‘বন্ধুমহল’। সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভূধরপুর গ্রামের এই হতদরিদ্র ব্যক্তি এত দিন স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন একটি জরাজীর্ণ ঘরে। প্রতিটি বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগ পৌঁছাত চরমে। সেই দুর্ভোগের অবসান ঘটিয়ে ‘বন্ধুমহল’ তৈরি করে দিয়েছে আধাপাকা একটি নতুন ঘর।

বুধবার (২১ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে নিরারণের পরিবারকে ঘরটি হস্তান্তর করা হয়। ঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। তিনি ঘর হস্তান্তরের সময় পরিবারটির স্বনির্ভরতায় সহায়তা করতে সরকারি উদ্যোগে একটি সেলাই মেশিন এবং প্রশিক্ষণের আশ্বাস দেন।

নিরারণ দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে মানুষের বাজার সদাই বহনের কাজ করে সামান্য উপার্জনে সংসার চালিয়ে আসছেন। তার তিন কন্যার মধ্যে দু’জন প্রাথমিক বিদ্যালয়ে এবং একজন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। তাদের বসবাসের অনুপযোগী ঘরের চিত্র চোখে পড়ে বন্ধুমহলের একাধিক সদস্যের।

সবার সম্মিলিত উদ্যোগে শুরু হয় ঘর নির্মাণের কাজ। প্রবাসে অবস্থানরত বন্ধু সঞ্চয় গুপ্তের আর্থিক সহায়তা ও উৎসাহে মাত্র দুই মাসে নির্মিত হয় আধাপাকা এই স্বপ্নের ঘরটি।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুমহলের সদস্য সাংবাদিক আব্দুল মতিন, মো. আনোয়ার হোসেন আনা, কবির আহমদ, সুজন দে, অজিত দেব, আব্দুল মুমিন রিপন, স্বাস্থ্যকর্মী রফিক মিয়া, অঞ্জন দেবনাথ প্রমুখ।
এছাড়াও ছিলেন পরিবার পরিকল্পনা কর্মী রাজীব ভট্টাচার্য্য, দিলশাদ মিয়া, করুনা দেব, রনজিৎ দেব, বিদ্যুৎ ধরসহ বন্ধুমহলের আরও অনেক সদস্য।

উল্লেখ্য, বন্ধুমহল হচ্ছে ওসমানীনগর এসএসসি ৯৬-৯৭ ব্যাচের সহপাঠীদের দ্বারা গঠিত একটি সংগঠন। তারা নিয়মিত বিভিন্ন মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের মূল প্রেরণা জোগান প্রবাসী সদস্যরা—যাদের মধ্যে রয়েছেন সঞ্চয় গুপ্ত, জামাল মিয়া, সেলিম আহমদ, আশরাফ আহমদ, আমিনুর রহমান, মশিউর রহমান মিশু, হেলাল আহমদ ও দেলোয়ার হোসেন।

স্থানীয়দের মতে, বন্ধুমহল বর্তমানে সমাজের আশার বাতিঘর হয়ে উঠেছে। তাদের সেবামূলক কার্যক্রম শুধু সমাজে সাড়া ফেলছে না, বরং সমাজের অন্যদেরও ভালো কাজে অনুপ্রাণিত করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম