Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পবিপ্রবিতে রিসার্চ ফেস্টিভ্যালে ব্যানারের ভুলে বিব্রত আয়োজনকারীরা

Bangla FMbyBangla FM
৭:২৮ am ১৯, মে ২০২৫
in ক্যাম্পাস
A A
0

পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর ২৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘রিসার্চ ফেস্টিভ্যাল–২০২৫’। তবে উৎসবের সূচনায়ই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা—উদ্বোধনী ব্যানারে একসঙ্গে ৯টি বানান ভুল ধরা পড়ে, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদবিও ছিল ভুলভাবে লেখা। ফলস্বরূপ, ব্যানার সরিয়ে নেওয়া হয় এবং ব্যানার ছাড়াই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

রবিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে এই দিনব্যাপী রিসার্চ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। উপকূলীয় অঞ্চলের সংকট, সম্ভাবনা ও টেকসই উন্নয়ন নিয়ে গবেষণাভিত্তিক আলোচনাই ছিল এ আয়োজনের মূল প্রতিপাদ্য।

তবে অনুষ্ঠানের শুরুতেই আগত শিক্ষক, গবেষক ও অংশগ্রহণকারীদের দৃষ্টিতে আসে ব্যানারের বানান ভুলগুলো। এতে উপস্থিতির মাঝে শুরু হয় সমালোচনার ঝড়। আয়োজকরা দ্রুত পরিস্থিতি সামাল দিতে ব্যানার সরিয়ে ফেলেন।

এ বিষয়ে রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ বলেন,
“ব্যানারটি শনিবার (১৭ মে) রাত ১১টার দিকে তৈরি করা হয়েছিল। এরপর আর যাচাই করা হয়নি। অনুষ্ঠান শুরু হতেই ভুলগুলো চোখে পড়লে ব্যানারটি সরিয়ে নিই এবং ব্যানার ছাড়া অনুষ্ঠান সম্পন্ন করি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন,
“এ ধরনের আয়োজনে ব্যানারে বানান ভুল দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের ভুল না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, রিসার্চ ফেস্টিভ্যালের মতো একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ আয়োজনে এ ধরনের অমনোযোগিতা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তারা আশা করছেন, ভবিষ্যতের আয়োজনে বিশ্ববিদ্যালয় আরও বেশি পেশাদারিত্ব দেখাবে এবং এমন ভুলের পুনরাবৃত্তি হবে না।

Tags: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম