Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গুলিতে নিহত নাজিম উদ্দিনের লাশ ডিএনএ পরীক্ষার জন্য উত্তোলন

Bangla FMbyBangla FM
৪:৪৭ pm ০৪, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:


মানিকগঞ্জের সিংগাইরে বহুল আলোচিত ফোর মার্ডারের ঘটনার এক যুগ পর মাওলানা নাজিম উদ্দিনের(২৭) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। রবিবার(৪ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবিন্ধল সরকার পাড়া কবরস্থান থেকে তার হাড়গোড় উত্তোলন করেন থানাপুলিশ। নিহত নাজিম উদ্দিন উপজেলার গোবিন্দল গ্রামের মৃত.মঞ্জু মোল্লার পুত্র।
থানাপুলিশ ও স্থানীয়রা জানান,বিগত পতিত আ.লীগ সরকারের সময় ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি গোবিন্ধল নতুন বাজার এলাকায় ইসলামী সমমনা দলের ডাকা হরতালে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে পুলিশ গুলি চালায়। এতে ওই গ্রামের নাজিমসহ ৪ জন নিহত হন। আলোচিত ফোর মার্ডার ঘটনায় ৫ ই আগস্ট পরবর্তী সময়ে মামলা হয়। মামলায় বিজ্ঞ আদালত ডিএনএ পরীক্ষার জন্য নাজিমউদ্দীনের লাশ উত্তোলনের আদেশ দেন। ওই আদেশের প্রেক্ষিতে রবিবার দুপুরে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) এস.এম.আব্দুল্লাহ বিন শফিক ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম.তৌফিক আজমের উপস্থিতি কবর থেকে হাড়গোড় উত্তোলন করা হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জে.ও.এম.তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন,বিজ্ঞ আদালতের আদেশে ডিএনএ পরীক্ষার জন্য কবর থেকে নাজিমউদ্দিনের দাঁত,হাড়গোড়,মাথার খুলি,উত্তোলন করে সিআইডিতে প্রেরণ করা হয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম