Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩১ pm ০৫, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা

হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা

সত্যজিৎ দাস:
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে হবিগঞ্জে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন,শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই যোদ্ধা,শহিদ পরিবারের সদস্য,রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা,সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে হবিগঞ্জের জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন; হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. জি কে গউছ বলেন,জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহিদদের আত্মত্যাগ ও আহত যোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস,চেতনা ও ত্যাগের আদর্শ পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন,জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন,মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন,শহিদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের সাহসিকতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এ সময় তিনি শহিদ পরিবারের সদস্যদের পাশে থাকার এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে জেলা প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলোচনা সভায় মহান জুলাই আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পরে শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

Tags: জুলাই গণঅভ্যুত্থানহবিগঞ্জহবিগঞ্জ জেলা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম