Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৫০তম বিসিএস প্রিলিমিনারি আজ

পরীক্ষার্থীদের জন্য কড়া নির্দেশনা পিএসসির

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩৫ am ৩০, জানুয়ারী ২০২৬
in Top Lead News
A A
0

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার, ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেওয়া হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের মোট ১৯০টি পরীক্ষাকেন্দ্রে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, এবারের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিচ্ছেন দুই লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত থাকার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেছে পিএসসি। জানানো হয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে প্রত্যেক পরীক্ষার্থীকে নিজ নিজ কেন্দ্রের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। ওই সময়েই পরীক্ষাকেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে এবং এরপর আর কাউকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।

পরীক্ষাকেন্দ্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনো পরীক্ষার্থী বই-পুস্তক, সব ধরনের ঘড়ি—এনালগ কিংবা ডিজিটাল—মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ কোনো বস্তু, গয়না, চাবি কিংবা ব্যাগ সঙ্গে আনতে পারবেন না। কারও কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

পিএসসি আরও জানায়, পরীক্ষার্থীদের সময় দেখার সুবিধার্থে প্রতিটি পরীক্ষাকক্ষে দেয়াল ঘড়ি সরবরাহ করা হবে। পাশাপাশি পরীক্ষার সময় প্রার্থীদের দুই কান খোলা ও দৃশ্যমান রাখতে হবে। কানে কোনো ধরনের শ্রবণযন্ত্র, হেডফোন কিংবা আবরণ রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

কমিশনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিয়ম-কানুন মেনে শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম