Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতদিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত দুটি ঘর

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২৩ pm ২৩, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নৈইমদ্দিনখা পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুনে একটি বসতবাড়ির রান্নাঘর ও গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে পুড়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দৌলতদিয়া ৭ নং ওয়ার্ডের নৈইমদ্দিনখা পাড়ার মো. হারুন শেখের (৫৫) বাড়িতে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে রান্নাঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তা পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।

আগুনে হারুন শেখের একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বাড়ির মালিক হারুন শেখ জানান, এতে প্রায় আমার দুই লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। আমার দুইটি ঘর আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন মূল বসতঘরে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি বা অন্য কোনো বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লিডার মো. ইয়াহিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল, আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, এতে প্রায় ২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম