মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ
পিক-আপের ধাক্কায় রক্তে রঞ্জিত হয়ে নিমিষেই প্রান হারালেন পথচারী নারী আলেয়া বেগম। নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া দক্ষিণ বাজারে পুলিশ ফাঁড়ির সামনে ২০ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে পিকাপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন এক নারী। নিহত আলেয়া বেগম (৪৪) খিলপাড়া ইউনিয়নের সানোখালী গ্রামের বকশি বাড়ির মৃত শাজাহান এর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় – নিহত আলেয়া বেগম খিলপাড়া বাজারে আসার পথে খিলপাড়া পুলিশ ফাঁড়ির সামনে আসলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকাপের ধাক্কায় আলেয়া বেগম ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। এই ঘটনায় ঘাতক পিকাপ ও চালকে আটক করেছে পুলিশ।
চালক মো: লিমন (২০) খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি বদিবাড়ির জামাল হোসেনের ছেলে। এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ আব্দুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্বজনরা মামলার করার পক্রিয়াধীন রয়েছেন।

