Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে পদ্মানদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান

Taslima TanishabyTaslima Tanisha
১০:৫৭ am ১৩, জানুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের সদরপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে পদ্মানদীতে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ অভিযানে সদরপুর উপজেলার আকোটের চর ও নারিকেলবাড়িয়া ইউনিয়নসংলগ্ন পদ্মানদীর তিনটি পৃথক স্থানে আড়াআড়িভাবে নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় আকোটের চর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দলসহ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ বাঁধের কারণে নদীর স্বাভাবিক জলপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং মাছের প্রজনন ও অবাধ চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে। নদীর পরিবেশ রক্ষা, মাছের বংশবিস্তার নিশ্চিতকরণ এবং মৎস্য আইন কার্যকর রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

এদিকে স্থানীয়রা অভিযানে সন্তোষ প্রকাশ করে নদী ও মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের আরও কঠোর ও নিয়মিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হবিগঞ্জে জুলাই শহিদদের শ্রদ্ধা,যোদ্ধাদের সংবর্ধনা
  • যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংঘর্ষে ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রদলের বিবৃতি
  • উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
  • জুলাই শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম